
জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলাম ইসলাম নাম ব্যবহারকারী দুই সংগঠন এবং এর সঙ্গে এখন বিএনপি যুক্ত হয়ে যে রাজনৈতিক বীভৎসতা প্রদর্শন করেছে, তাকে কোনোভাবেই হালকা করে দেখা যায় না। গত ৫ মে মতিঝিল-পল্টন এলাকাজুড়ে যে সহিংসতা দেখলাম, তা আমাদের দেশের ইতিহাসে নজিরবিহীন। আমি যখন নজিরবিহীন কথাটা উচ্চারণ করি, তখন অবশ্যই ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বরের ঘটনাবলিকে বাইরে রাখি। কারণ ১৯৭১ সালের ৯ মাসে যা ঘটেছিল, এর সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না।