Showing posts with label মাসুদা ভাট্টি. Show all posts
Showing posts with label মাসুদা ভাট্টি. Show all posts

Thursday, September 16, 2010

রাষ্ট্রের খামতি ও নতঃশির এই বেঁচে থাকা

মাসুদা ভাট্টি

১৯৭১ আমাদের অনেক কিছুই শিখিয়েছিল, তবে সবচেয়ে বড় যে শিক্ষাটি ঘুমন্ত বাঙালি ১৯৭১ সালের ২৫শে মার্চ গভীর রাতের আঘাত থেকে পেয়েছিল তাহলো, ধর্ম আসলে কোনও বড় আচ্ছাদন নয়, কোনও দখলদারী মনোভাবকেই ধর্মের ঐক্য দিয়ে দমিয়ে রাখা যায় না, তা কোনও না কোনও সময় কখনও না কখনও প্রবল ও প্রচণ্ড হয়ে নেমে আসে।

রাষ্ট্র ও সমাজের যে ভাঙন ব্যক্তি-মানসে ধস নামায়

মাসুদা ভাট্টি

প্রতিটি মানুষই তার জীবদ্দশায় বার বার ভাবতে বাধ্য হয় যে, সে একটি ভয়ংকর দুঃসময় অতিক্রম করছে। এ এক ভয়াবহ অনুভব, আমি নিশ্চিত সবারই এই অভিজ্ঞতা রয়েছে। কি ব্যক্তি জীবনে, কি সামাজিক, কি রাষ্ট্রীক, প্রতিটি পর্যায়েই এমন ভাবনা মানুষকে আচ্ছন্ন করে যে, এই ভয়ংকর ও দুঃসহ অবস্থা থেকে বুঝি পরিত্রাণের আর উপায় নেই।

দ্বি-জাতি নয়, ধর্মের একত্ববাদই মূল কথা

মাসুদা ভাট্টি

(ঘোষণাঃ বর্তমান নিবন্ধটি লেখকের নিজস্ব বক্তব্য এবং বিভিন্ন সময়ে বিভিন্ন বই-পুস্তক থেকে গৃহীত তথ্য থেকে নেওয়া সিদ্ধান্ত। তাই একটি বিবলিওগ্রাফির’র বাইরে নির্দিষ্ট কোনও পুস্তক কিংবা পৃষ্ঠার কথা এখানে উল্লেখ করা হয়নি। সবচেয়ে বড় কথা হলো, কারও পুস্তক থেকে ধার করে নিজের সিদ্ধান্তকে প্রতিষ্ঠার তাত্ত্বিকতায় আমি বিশ্বাসীও নই। অতএব, লেখাটি আমার নিজস্ব মতামত এবং চিন্তাভাবনার ফসল হিসেবে ধরে নিয়ে পাঠ করলেই খুশি হবো)