Showing posts with label এম এম আকাশ. Show all posts
Showing posts with label এম এম আকাশ. Show all posts

Wednesday, May 15, 2013

রাজনৈতিক ইসলাম ও জঙ্গীবাদের প্রাণের যোগ

এম এম আকাশ
মে ১০, ২০১৩
M-M-Akash-Edited111111111113111311ভূমিকা :
আমরা প্রায়ই মৌলবাদ, ধর্মীয় মৌলবাদ, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, চরমপন্থী ইত্যাদি বিভিন্ন শব্দ আমাদের কথাবার্তায় একার্থে বা বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি। ফলে এদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের পার্থক্য বা সীমারেখাটি অস্পষ্ট হয়ে যায় এবং আমাদের বক্তব্যগুলো বহুবিধ ব্যাখ্যার অস্পষ্টতায় আক্রান্ত হয়। সে জন্য এ প্রবন্ধে আমি ‘জঙ্গীবাদ’ শব্দটি বিশেষ কী অর্থে ব্যবহার করব তা প্রথমে পরিষ্কার করে নেওয়া বাঞ্ছনীয় বলে মনে করি।