Showing posts with label সমকালীন বিতর্ক. Show all posts
Showing posts with label সমকালীন বিতর্ক. Show all posts

Tuesday, September 21, 2010

ভাষা, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা বিষয়ে সমকালীন বিতর্ক

Sunday, April 18, 2010


অন্ধ জাতীয়তাবাদ, কুলদা-র বিকৃতি ও অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেন

সোহেল হাসান গালিব
অন্ধ জাতীয়তাবাদ, কুলদা-র বিকৃতি ও অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেন
Share
Yesterday at 2:18pm
সেদিন ফেসবুকে দেখি খোন্দকার আশরাফ হোসেনের একগুচ্ছ কবিতার সঙ্গে একটা কার্টুন পোস্ট দিয়েছেন নিক-নটরাজ কুলদা রায়। সেই কার্টুনে দেখা যাচ্ছে একটা টেবিল-টকে মিলিত হয়েছেন কয়েকজন, যথা : ফরহাদ মজহার, সাজ্জাদ শরিফ, ব্রাত্য রাইসু, সুমন রহমান, মাহবুব মোর্শেদ, তারিক টুকু ও আমি। বলা বাহুল্য, নামগুলো বিকৃত। এবং এখানে একজন মহিলাও আছেন, সভাপতির আসনে, এ যে কে বুঝতে পারি নাই। সেখানে ফরহাদ মজহারের মুখে উচ্চারিত হচ্ছে, 'আবহমান বাঙালি চেতনা একটা ফ্যাসিবাদী চিন্তা'।