Showing posts with label সুধীর চক্রবর্তী. Show all posts
Showing posts with label সুধীর চক্রবর্তী. Show all posts

Tuesday, October 26, 2010

লালন শাহ অভিজাত ও লোকায়তের সেতুবন্ধ

                                                                                                                 লালন- ০2

সুধীর চক্রবর্তী 
 http://sahittoalo.webs.com/lalonsai.htm
বনে আছে দ্বন্দ্বের বিন্যাস, নাগরিকতার সঙ্গে লৌকিক জীবনের। কোনো মানুষই ঠিক সে-অর্থে অখণ্ড নয়, প্রত্যেকের মধ্যে আছে অপূর্ণতা। আমরা যারা নিজেদের খুব নাগরিক বলে মনে করি, elite বলে মনে করি, metropolitan মন আমাদের যাদের আছে বলে মনে করি শহরে থাকার কারণে, তাদের কিন্তু ভেতরে ভেতরে অনুস্যূত রয়ে গেছে একটা গ্রামীণ মন। তুলসীমঞ্চে জল দেওয়া, বৈশাখ মাসে জলের ঝারি তৈরি করা, কার্তিক মাসে আকাশে প্রদীপ জ্বালানো, গো-পালন, নবান্ন - অনেক প্রচ্ছন্ন গ্রামীণ সংস্কৃতি আমাদের নাগরিক জীবনেও রয়ে যায়। খোদ কলকাতায় দু-তিনশো বছর আছেন এমন পরিবারের মানুষও কিন' মনে মনে গ্রামের স্মৃতি বয়ে চলেছেন তাঁর লোকাচার, তাঁর সংস্কৃতিতে। কাজেই গ্রামীণ সংস্কৃতি বলে তেমন বিচ্ছিন্ন কোনো সংস্কৃতি নেই। আমরা সকলেই আধা-গ্রামীণ আধা-নাগরিক। এভাবেই ভাবা ভালো।