Showing posts with label শামস আল মমীন. Show all posts
Showing posts with label শামস আল মমীন. Show all posts

Thursday, October 21, 2010

বাংলা ভাষার বিষয়ে সলিমুল্লাহ খানের সাক্ষাৎকার

“বাংলা ভাষা বলে একটি বিশেষ ভাষা নেই, বাংলা বহু ভাষা।”
সলিমুল্লাহ খানের সঙ্গে আলাপ

শামস আল মমীন | ১৮ আগস্ট ২০১০ ১০:৪৬ অপরাহ্ন 
মূল রেখাটির লিংক--http://arts.bdnews24.com/?p=3002
salim-khan.jpg…….
সলিমুল্লাহ খান (জন্ম. ১৮ আগস্ট ১৯৫৮), ছবি. নাসির আলী মামুন
……

[জ্ঞান অর্জনের জন্য যাঁরা জাগতিক প্রাপ্তিকে তুচ্ছ ভেবে একরোখা দাঁড়িয়ে থাকতে পারেন, বর্তমান সময়ে, সলিমুল্লাহ খান তাঁদের মধ্যে (তার প্রাতিষ্ঠানিক লেখাপড়ার ফলাফলের মতই) প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার দাবি রাখেন নিঃসন্দেহে। তিনি আমেরিকাতে ছিলেন প্রায় চৌদ্দ বছর।