Showing posts with label সাক্ষাৎকার. Show all posts
Showing posts with label সাক্ষাৎকার. Show all posts

Friday, May 17, 2013

হেফাজতে ইসলাম অসহিষ্ণু এবং উগ্রবাদী: রাসেল পারভেজ

জেল থেকে জামিনে মুক্ত হয়েছেন ১২ মে৷ এখন পরিবারকে সময় দিচ্ছেন তিনি৷ ছোট্ট মেয়েটা বাবা বলতেই পাগল৷ একমাস পর বাবাকে পেয়ে তাই কোল ছাড়তে রাজি নয় সে এক মুহূর্তের জন্য৷ এ সবের ফাঁকেই ডয়চে ভেলেকে সময় দিলেন ব্লগার রাসেল পারভেজ৷

Thursday, October 21, 2010

সরদার ফজলুল করিমের গ্রহণকৃত সাক্ষাৎকার : বিষয় অধ্যাপক আবদুর রাজ্জাক

সাক্ষাৎকারে সরদার ফজলুল করিম

বিষয়: অধ্যাপক আবদুর রাজ্জাক

মোহাম্মদ আলী | ১ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৪ পূর্বাহ্ন 
razzak-1.jpg
আবদুর রাজ্জাক (জন্ম. নবাবগঞ্জ, ঢাকা ১৯১৪- মৃত্যু. ঢাকা ২৮/১১/১৯৯৯), ছবি. ব্রাত্য রাইসু ১৯৯৫
আবদুর রাজ্জাক প্রসঙ্গে এই সাক্ষাৎকারটি সরদার ফজলুল করিমের দীর্ঘ সাক্ষাৎকারের অংশ। যেটি নেওয়া হয়েছে প্রধানত শাহবাগ আজিজ মার্কেটের প্রকাশনা সংস্থা নন্দিতর কার্যালয়ে। সচরাচর সকাল এগারোটার দিকে সরদার স্যার সেখানে যান। মাসে একবার দুইবার।

সানজিদা খাতুনের সাক্ষাৎকার : রবীন্দ্রজন্মের দেড়শ বছর


রবীন্দ্রজন্মের দেড়শ বছর

সন্‌ জীদা খাতুনের সঙ্গে আলাপচারিতা

বেবী মওদুদ | ৮ মে ২০১০ ১০:৪৪ পূর্বাহ্ন 

[বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের বিখ্যাত প্রতিষ্ঠান ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সভাপতি সন্‌জীদা খাতুন। তিনি ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতক এবং ১৯৫৫ সালে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে ১৯৭৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকেই পিএইচডি ডিগ্রি লাভ করেন। কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট ১৯৮৮ সালে তাঁকে ‘রবীন্দ্র তত্ত্বাচার্য’ উপাধি দেয়। সন্‌ জীদা খাতুন তাঁর এই আলাপচারিতায় মূলত ছায়ানট ও সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারটি ভিডিও মাধ্যমে গৃহীত। লিখিত সংস্করণে কিছু সম্পাদনা করা হয়েছে। মোট পাঁচটি অংশে ভিডিও সাক্ষাৎকারটি নিচে লেখার মধ্যে বিন্যস্ত আছে। সাক্ষাৎকারটি গৃহীত হয় ২৬ এপ্রিল ২০১০ তারিখে, তাঁর বাসভবনে। - বি. স.]

বাংলা ভাষার বিষয়ে সলিমুল্লাহ খানের সাক্ষাৎকার

“বাংলা ভাষা বলে একটি বিশেষ ভাষা নেই, বাংলা বহু ভাষা।”
সলিমুল্লাহ খানের সঙ্গে আলাপ

শামস আল মমীন | ১৮ আগস্ট ২০১০ ১০:৪৬ অপরাহ্ন 
মূল রেখাটির লিংক--http://arts.bdnews24.com/?p=3002
salim-khan.jpg…….
সলিমুল্লাহ খান (জন্ম. ১৮ আগস্ট ১৯৫৮), ছবি. নাসির আলী মামুন
……

[জ্ঞান অর্জনের জন্য যাঁরা জাগতিক প্রাপ্তিকে তুচ্ছ ভেবে একরোখা দাঁড়িয়ে থাকতে পারেন, বর্তমান সময়ে, সলিমুল্লাহ খান তাঁদের মধ্যে (তার প্রাতিষ্ঠানিক লেখাপড়ার ফলাফলের মতই) প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার দাবি রাখেন নিঃসন্দেহে। তিনি আমেরিকাতে ছিলেন প্রায় চৌদ্দ বছর।

Thursday, September 16, 2010

রাজনৈতিক দলগুলোয় গণতন্ত্র চর্চার অভাব রয়েছে : অধ্যাপক আনিসুজ্জামান




(অধ্যাপক আনিসুজ্জামান। শিক্ষাবিদ ও লেখক। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস প্রফেসর। এর আগে তিনি অধ্যাপনা করেছেন ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ভিজিটিং প্রফেসর ছিলেন বিশ্বভারতীতে। দেশের বিভিন্ন গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ বুদ্ধিজীবী।