Showing posts with label আব্দুল গাফফার চৌধুরী. Show all posts
Showing posts with label আব্দুল গাফফার চৌধুরী. Show all posts

Wednesday, May 22, 2013

সংবাদপত্রের স্বাধীনতার নামে ‘আলো স্টারের’ নতুন চাতুরী


আব্দুল গাফফার চৌধুরী

Abdul.Gaffar.Chowdhury's picture
গত সপ্তাহে জনকণ্ঠের পাঠকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, ‘প্রথম আলোর’ সম্পাদক মতিউর রহমানের দীর্ঘকালের জামায়াত-কানেকসন এবং তার কারণ সম্পর্কে ইতিবৃত্তান্ত লিখব। পরে মনে হলো, ব্যক্তিচরিত্রের নোংরামি ও ইতরামি নিয়ে আর কত কর্দম ঘাঁটব? আমার এক বন্ধুকে কথাটা বলতেই তিনি বললেন, এটা ব্যক্তিচরিত্রের নোংরামি ঘাঁটা নয়; এটা এক দুষ্টগ্রহের অশুভ কার্যকলাপ সম্পর্কে জনগণকে সতর্ক করে দেয়া। কারণ তার হাতে জনগণকে বিভ্রান্ত করে বিপথগামী করার হ্যামিলনের বাঁশি রয়েছে।