Showing posts with label ফরহাদ মজহার. Show all posts
Showing posts with label ফরহাদ মজহার. Show all posts

Thursday, October 21, 2010

আসুন শহীদ মিনারকে একটি মসজিদ অথবা মন্দিরে পরিণত করি

ফরহাদ মজহার

আগস্ট ২৮, ২০১০
2


শহীদ মিনার গড়ে উঠেছিল রাজনৈতিক প্রতিবাদের প্রতীক ও হাতিয়ার হিসাবে। প্রতীক, কারণ রাষ্ট্রীয় সহিংসতা নিপীড়ন অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের লড়াই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে একটা বিশেষ ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠেছিল; শহীদ মিনার সেই মুহূর্তের প্রতীক।

Sunday, October 10, 2010

জনগণকে সংগঠিত হতে হবে

লোককথা
ফ র হা দ ম জ হা র

ফ্যাসিজম ও সাম্রাজ্যবাদ নিয়ে গত দুই কিস্তিতে আলোচনা শুরু করেছিলাম, গত হপ্তায় শারীরিক অসুস্খতার জন্য শেষ করতে পারি নি। সেই জন্য পাঠকের কাছে ক্ষমাপ্রার্থী।
শুরুতেই পাঠককে সাবধান করতে চাই যে গালি-গালাজের শব্দ হিশাবে আমি ‘ফ্যাসিজম’ শব্দটি ব্যবহার করি নি। কিম্বা বামপন্থি অভ্যাসবশত ‘সাম্রাজ্যবাদ’ কথাটিও আমি ব্যবহার করছি না। শব্দগুলো দিয়ে যে ধারণা প্রকাশ পায় তা বাংলাদেশের রাজনীতি বুঝতে এবং আমাদের কর্তব্য নির্ধারণ করতে কতোটুকু কাজে লাগে সেই দিকেই আমাদের মনোযোগ নিবদ্ধ রাখতে চাই।